• Home  
  • খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল,চিকিৎসা নিতে পারছেন
- লাইফস্টাইল

খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল,চিকিৎসা নিতে পারছেন

To mark the first UK show of artist Herni Brande, developers ThemesCamp and German studio schultzschultz have created the Ledge Wooden at Berlin city.

ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সার্বিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ হয়ে আবারও বাংলাদেশে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন। তার স্বাস্থ্যে অবস্থা আগের মতোই অপরিবর্তিত। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধান করছেন। তিনি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্যে রয়েছে লিভারসংক্রান্ত জটিলতা, কিডনিসংক্রান্ত জটিলতা, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশন–জনিত সমস্যা।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি-পরবর্তী পরীক্ষা–নিরীক্ষায় তার ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিক কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

এভারকেয়ারে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

 
 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক :

ইমেইল: desk.newsnetwork@gmail.com

মোবাইল: +৮৮ ০১৬১১-৯৮২৭৮১

ঠিকানা

ঢাকা অফিস :  ৫৫/বি, উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা-১২১৬

শেরপুর অফিস : পৌর শপিং কমপ্লেক্স, ২য় তলা, নিউ মার্কেট, শেরপুর

স্বত্ব ©Newsnetworkbd ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।