• Home  
  • এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে ওসমান হাদি
- সর্বশেষ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে ওসমান হাদি

To mark the first UK show of artist Herni Brande, developers ThemesCamp and German studio schultzschultz have created the Ledge Wooden at Berlin city.

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

এর আগে বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। পরবর্তীতে দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।

রিবার সূত্রে জানা গেছে, হাদির সাথে সিঙ্গাপুর যাবেন আমিনুল হাসান ফয়সাল, যিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা। ও তার ভাই ওমর বিন হাদি।

শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক :

ইমেইল: desk.newsnetwork@gmail.com

মোবাইল: +৮৮ ০১৬১১-৯৮২৭৮১

ঠিকানা

ঢাকা অফিস :  ৫৫/বি, উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা-১২১৬

শেরপুর অফিস : পৌর শপিং কমপ্লেক্স, ২য় তলা, নিউ মার্কেট, শেরপুর

স্বত্ব ©Newsnetworkbd ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।