• Home  
  • তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দিলো বিএনপি
- রাজনীতি

তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দিলো বিএনপি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুরে অন্তত ৫ হাজার দরিদ্র অসহায় মানুষকে ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দিলো বিএনপি। ড্যাবের সহযোগিতায় শেরপুর সদর উপজেলা বিএনপি এ ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: হারুন আল […]

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুরে অন্তত ৫ হাজার দরিদ্র অসহায় মানুষকে ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দিলো বিএনপি।

ড্যাবের সহযোগিতায় শেরপুর সদর উপজেলা বিএনপি এ ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ। উদ্বোধক ছিলেন শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব, অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর ভারপ্রাপ্ত মহাসচিব, অধ্যাপক ডা: খালেকুজ্জামান দিপুসহ আরো অনেকে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ হারুন আল রশীদ বলেন, দেশে ৩৬টি মেডিকেল কলেজে দলীয় লোক বসানো ও আত্তীকরণের কারণে মানসম্পন্ন শিক্ষা নেই। বিএনপি সরকারে এলে এ অঞ্চলের প্রাণের দাবী হিসেবে শেরপুরে মানসম্মত একটি মেডিকেল কলেজ করতে অনুরোধ করবো।

আয়োজকরা জানান , এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েক হাজার দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ উপকৃত হবেন। চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় ওষুধ এবং সরঞ্জামের মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। এটি শুধু শেরপুরের সাধারণ মানুষদের জন্য সহায়ক নয়, বরং এমন মানবিক উদ্যোগ সমাজে কল্যাণ ও সহমর্মিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক :

ইমেইল: desk.newsnetwork@gmail.com

মোবাইল: +৮৮ ০১৬১১-৯৮২৭৮১

ঠিকানা

ঢাকা অফিস :  ৫৫/বি, উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা-১২১৬

শেরপুর অফিস : পৌর শপিং কমপ্লেক্স, ২য় তলা, নিউ মার্কেট, শেরপুর

স্বত্ব ©Newsnetworkbd ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।