• Home  
  • দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান
- জাতীয় - রাজনীতি - সর্বশেষ

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী এক–দুই দিনের মধ্যেই দলের চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরও জানান, এবারের নির্বাচনি প্রচার কার্যক্রম সিলেট থেকেই শুরু করবে বিএনপি। তিনি বলেন, এই নির্বাচন […]

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী এক–দুই দিনের মধ্যেই দলের চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও জানান, এবারের নির্বাচনি প্রচার কার্যক্রম সিলেট থেকেই শুরু করবে বিএনপি। তিনি বলেন, এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল।

তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল।

ব্যক্তিগত সফরে আজ সিলেট আসেন মির্জা ফখরুল। হযরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক :

ইমেইল: desk.newsnetwork@gmail.com

মোবাইল: +৮৮ ০১৬১১-৯৮২৭৮১

ঠিকানা

ঢাকা অফিস :  ৫৫/বি, উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা-১২১৬

শেরপুর অফিস : পৌর শপিং কমপ্লেক্স, ২য় তলা, নিউ মার্কেট, শেরপুর

স্বত্ব ©Newsnetworkbd ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।